# নিরঙ্কুশ-নিষ্কলুষ স্বপ্ন-পুরীতে স্বাগত

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-04-16T11:45:16+00:00
- Updated: 2021-04-16T04:06:16+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a7%81%e0%a6%b6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%95%e0%a6%b2%e0%a7%81%e0%a6%b7-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8/

---

 

দ্বিধান্বিত-দ্বিখণ্ডিত হৃদয়, খাঁটি কৃতজ্ঞতা ঢের প্রশংসা,  
বিছানো পথের পরিচ্ছন্নতায়;  
ফাঁদের কিনারায় দাঁড়িয়ে শিকারির সহজ শিকার হচ্ছি কী-না  
সে উৎকণ্ঠার কনকনে শীত/গনগনে ঘন তাপ হৃদয় জুড়ে;

সাফল্য গোলাপের হাতছানি সে তো ধোঁয়াশা দিগন্তে!  
গোলাপ উদ্যানের বীণার সুর! বিষাদ নিরাময়ের ঔষধ!  
মুসাফির হৃদয়ের মিলন-আলিঙ্গনে ছুঁয়ে যায়-না।  
আত্মার গহীন অন্ধকার অন্তরালে, প্রভুর প্রতিশ্রুতি হয়ে-ও পৌছায়-না।

পর্বত-দৃঢ়তায় মুক্তি চেয়ে নেব! বিটকেলে সিঁদেল চোরের মত!  
ভুল অনুশোচনায়, অনুশোচনার ভুলে!!  
দ্বিধাগ্রস্ত ও নিয়ন্ত্রণহীন আঁধার রাতের অবসান,  
সে তো একান্ত ই চাওয়া, হোক-না তা অপরিপক্ব উচ্চাশা  
অন্ধ-কুপের অতলে বসে;

না-ছোড় আমি,  
এ কোন স্মৃতির মহড়া নয়,  
নূতন বছরকে স্বাগত,  
সঙ্গিন প্রেমের বাসা-বাঁধা নিরঙ্কুশ-নিষ্কলুষ স্বপ্ন-পুরীতে।

ছবি নেটের।

 

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a7%81%e0%a6%b6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%95%e0%a6%b2%e0%a7%81%e0%a6%b7-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8/#comments
