# নিয়ত প্রতিজ্ঞা

- Author: [সুরাইয়া পারভীন](https://sonelablog.com/author/sparvin19/)
- Published: 2020-08-13T09:52:56+00:00
- Updated: 2020-08-13T09:52:56+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be/

---

শুভ্রনীল,

তব নীলাকাশ কালো মেঘে যতোই ঢাকা থাকুক,

অশুভ অমঙ্গল যতোই আচ্ছাদিত করে রাখুক,

সমস্ত কালো অশুভ অমঙ্গল দূরে সরিয়ে-

শুভ্রমেঘ হয়ে কেবল আমিই ভাসবো তব বুকে!

 

তব অবহেলায় একটু একটু করে নিষ্পেষিত হতে নয়,

তব প্রেমময় ভালোবাসায় শত সহস্র আলোকবর্ষ বাঁচবো-

বলেই এসেছি এই ধরাধামে, নীড় গড়েছি তব হৃদয় জমিনে!

---

Comments: 25 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be/#comments
