# নিয়তি কাহন

Author: বোকা মানুষ
Published: 2013-11-08
Category: কবিতা, সাহিত্য
URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b9%e0%a6%a8/

এখন আর আগের মত কথা হয়না।  
বলা হয়না পাওয়া না পাওয়ার সাতকাহন।  
তবে কি ফুরিয়েছে আমাদের সব কথা?  
জানি ফুরোয়নি মোটেই, আছে অনেক বাকি।

হয়তো বলা হয়, শুধু জানতে পাইনা, এই যা।  
গুন গুন কথারা ওড়ে অন্য কোনও বাতাসে,  
সে বাতাস নড়ে চড়ে, ঢেউ ওঠে শিরশিরিয়ে।

আর অনেক না বলা কথা নিয়ে আমি বসে থাকি,  
জানালার পাশের জারুল গাছটার কান্না শুনি,  
দুরাগত বিমর্ষ বাতাস আমাকে বলে বলে যায়,  
– এটাই তোমার নিয়তি, এটাই তোমার নিয়তি।।
