# নিমগ্ন নির্জনতা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2022-01-23T05:00:15+00:00
- Updated: 2022-01-23T05:00:15+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%97%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be/

---

সর্বান্তকরণ একটু নীরব নির্জনতা চায়,  
শিথানে কবরস্থান রেখে, ধীর শান্ততায়,  
অনায়াস রুদ্ধতার অনাথ ভঙ্গি এড়িয়ে;

অশ্রুহীন স্বজনেরা ছুঁড়ে ছুঁড়ে দেবে  
মুঠো মুঠো ঝর্ণা-ফুল, বাষ্প-রুদ্ধ হয়ে  
প্রার্থনা প্রার্থনায়, গ্লিসারিন-কান্না ও সাথে নেবে;

আজকাল আকছার কত শত জন ই তো নিঃশব্দ হচ্ছে,  
নির্জন মাটির কুঠুরিতে, অনাথ শিশু থেকে পেল্লায় বিজ্ঞানী  
থেকে বৈমানিক, কবিরা এখন গোনার বাইরে  
অসম্ভব যখন কাক শুমারি;

করণীয়ের দুস্তর যাত্রা পথ দিশা হারিয়েছে  
অফুরান কথক যখন হারিয়েছে কথকতা  
নিশীথ উজ্জ্বাপনের উচ্চ ডামাডোলে,  
নির্জন মগ্নতা ডাকছে ঐ দূরে দাঁড়িয়ে  
সদ্যজাতের মত।

ছবি, নেট থেকে।

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%97%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be/#comments
