# নিমগ্নের গ্রন্থ-পাঠ

Author: ছাইরাছ হেলাল
Published: 2020-03-29
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%97%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a0/

অভেদ্য নিমগ্নতায় পাঠ করি ঐশী গ্রন্থ  
রাতের শেষ প্রহরে পুনঃ পুনঃ, একান্তে,  
নেহায়েত অভ্যাসবশত নয়;

ভীতিকর লিপ্ত নির্ভরতায় দুর্বোধ্য ভাষা সৌন্দর্যের  
অনড় অস্তিত্বে গড়ে ওঠা নিবিড় আত্মীয়তায়;  
লিপি-কৃত কালো-অক্ষর চোখ ভেদ করে  
পৌঁছে যায় হঠাৎ আবিষ্কৃত/অধিকৃত  
নিত্য নূতনের দিগন্তে;

পাঠ দীর্ঘ থেকে দীর্ঘতর হতে হতে  
আজান ভেসে আসে শব্দহীন দীঘল  
সাদা প্রজাপতির মত;

শুরু হয়ে যায়, যার যার মত কাগুজে প্রলাপ  
দৃকপাত-হীন অনস্তিত্ব থেকে অস্তিত্বের মামুলি প্রবেশে।

ছবি……নেট থেকে।
