# নিবের ডগায় বৃষ্টির ফোটা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-05-17T13:42:14+00:00
- Updated: 2019-05-17T13:42:14+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%97%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%be/

---

দাঁতে দাঁত চেপে, খাতার শাদা পৃষ্ঠা তামাশা জুড়ে রাখে,  
বিষণ্ণ নয়নে চোখ ফেলে রাখি, কোন কিছুই লেখা হয়ে ওঠে না;  
মুস্কিল আসানের ধন্বন্তরি বটিকার খোঁজ পাই না;  
অথচ, কী যেন, কিছু একটা যেন লিখতে চাই, পারছি না;  
এই তো কালকেও বিশ্রী কিছু একটি লিখেছি এই-ই খানে  
ব্যত্যয়হীন ভাবে; লিখেছি যেমন অজস্র পচা, আগেও, এখানে।

অটুট ছটফটানি!! লিখব, লিখব অবশ্যই, কিছু একটা,  
লেখা-যাদু আঁটকে পড়েছে! কোন এক সু-গভীর চোরাবালির  
নিঘুমের বালিয়াড়িতে!

চিৎকার চেঁচামেচির অনর্গল-হুল ফোটাবো-না,  
চেষ্টাপরায়ণতার শিখা জ্বালিয়ে ভাবব,  
বৃষ্টি, সে আসবেই, কিছু শীলিত-স্নাত লেখা-ফুল নিয়েই।  
নিবের ডগায় লেখাগুলো ঝুলে আছে ফোটা ফোটা বৃষ্টির মত।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%97%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%be/#comments
