# নিবারণ হতে চাই

Author: পাগলা জাঈদ
Published: 2013-10-12
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87/

মহাজন ব্যাস্ত ছিলেন, আমি উদ্ভাস্তু  
সাম্পানের মাস্তুলে অবাক দাঁড়কাক  
বলাকার পালকে আশটে ভালোলাগা,  
গলুই তে বসে নিবারণ বলে চলছিল-  
“তুই কইলে মরণ গিলুম  
সিনায় সিনায় পিরিত সখি  
না মরলে পিরিত ঝুটা”  
ছন্দহীন গান নাকি এ তার জীবন অনির্বাণ ?

আমি নিবারণ হতে চাই  
একটা দিনের জন্যে তোমরা আমাকে নিবারণ হতে দাও।
