# নিটোল আনন্দের বসন্ত

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-02-18T10:58:45+00:00
- Updated: 2021-02-18T10:58:45+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/

---

 

সকালের গভীরে জবজবা কুয়াশায়  
গৃহস্থালি অস্থিরতা জেগে ওঠে,  
ভোর-বসন্তের আলতো রোদ এই বুঝি  
চুপি চুপি চুপিসারে পালিয়ে যাবার পায়তারা কষছে,  
কাউকে কিছু না-বলে কয়ে, পরকীয়ার নিটোল আনন্দে;

হৃৎপিণ্ড ফুঁড়ে রক্তপাত ছলকে ওঠে,  
বসন্তের বিমূর্ত ছবি অক্ষত শরীর-স্বাস্থ্য নিয়ে  
এই বুঝি পালানোর স্বভাবজাত ফন্দি আঁটছে,  
কুশার ছল ধরে, ছল করে;

ভুল-পথে পথ-ভুলে স্খলন পড়ন্ত যৌবনের মেকি সোনালি  
সুখ সুখ দুঃখে খড়ের গাদায় নাড়ার আগুন পুড়বে পোড়াবে;

সযত্নের অবিচ্ছিন্ন মনের সোনার সিন্দুকে গচ্ছিত  
বসন্ত ভালোবাসা নৈঃশব্দের হ্রদে ভেসে বেড়াবে  
শহুরেদের জঙ্ঘার পচা ডাস্টবিন এড়িয়ে;

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/#comments
