# নিছক অনুভূতি

- Author: [মুহম্মদ মাসুদ](https://sonelablog.com/author/masud95/)
- Published: 2020-06-14T16:33:41+00:00
- Updated: 2020-06-14T16:33:41+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9b%e0%a6%95-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ad%e0%a7%82%e0%a6%a4%e0%a6%bf/

---

 

একফালি চাঁদ

পূর্নিমার

আলোয় ঘেরা আয়নায় বন্দি।

মিষ্টি হাসিমুখ

তোমার

দমে দামে দেহে সন্ধি।

 

শত পৃষ্ঠা

কাব্য

তোমার কাজল কালো চোখে।

লিখি পড়ি

কথ্য

চাহনি! ছোঁয়াচে রোগ আঁকে।

 

সুদীর্ঘ সুপথ

আঁখিদুটি

হাঁটি হাঁটি পায়চারি করি।

দেহ আত্মা

খুঁটি

তোমার সুনয়নে ডুবে মরি!

 

টিপ ঠোঁট

ঝাড়বাতি

অন্ধকারেও জ্বলে ওঠে প্রতিচ্ছবি।

ছুঁইছুঁই শিহরণ

অনুভুতি

ভুলে যাই আমি কবি।

 

এলোকেশ মালা

কারচুপি!

রূপের আস্ফালন চোখে লাগে।

ক্ষত-বিক্ষত মনপবন

বহুরূপী

জ্বালাপোড়া অনুভূতি রূপের দাগে।

---

Comments: 4 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9b%e0%a6%95-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%ad%e0%a7%82%e0%a6%a4%e0%a6%bf/#comments
