# নিখোঁজ শব্দ

- Author: [শিরিন হক](https://sonelablog.com/author/shirin-haque/)
- Published: 2019-08-13T14:00:10+00:00
- Updated: 2019-08-13T14:00:10+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%96%e0%a7%8b%e0%a6%81%e0%a6%9c-%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6/

---

নির্বাক শব্দ নাবিক নিখোঁজ!  
আষ্টেপৃষ্ঠে ঘিরে আছে জমা যতো ক্রোধ; ভাষাহীন জীবন্ত ফসিল..  
পানকৌড়ি করে মুক্তোর খোঁজ…

নবজাতকের প্রিয়জন হারা হাহাকার..  
আগামীর শিশু অন্ধকারে নিমজ্জিত;  
খেলার নেশায় খেলোয়াড় মাতাল দিকভ্রান্ত !  
ঘুণে ধরা পাণ্ডুলিপি পড়ে আছে এক কোণে দু:স্বপ্নে আড়ষ্ট বিবেক…

মানবতায় গ্রহণ ধরেছে ঘোর অমানিশা  
কালের প্রহর অনিশ্চয়তা সংশয়,  
তাল-সুর-লয়-ছন্দপতন !  
জীবনের গতিপথ শঙ্কিত সমুদ্র ঘূর্ণিপাকের আশংকা… সবুজ অরণ্য বিবর্ণ বধির..

দামামা বাজিয়ে কখন রুখবে ঘোর বিদিশার অমানিশা!  
নতুন প্রভাতের আলোয় কখন আলোকিত হবে এ ধরা!  
কখন আসবে প্রাণের স্রোত আর জীবনের উচ্ছলতা!  
নিস্পাপ মানব শিশু ফিরে পাবে জীবনের বারতা!

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%96%e0%a7%8b%e0%a6%81%e0%a6%9c-%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6/#comments
