# নিকৃতি

- Author: [ইসিয়াক](https://sonelablog.com/author/rafiqvai/)
- Published: 2020-01-12T01:53:41+00:00
- Updated: 2020-01-12T01:53:41+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf/

---

তোমার ঠোঁটের ফাকে  
তিনটা কথার ছবি আকতেই।  
তুমি আঁতকে উঠে  
আমায় ঠেলে ফেলে বললে,  
আমি ধর্ষিতা হতে চাইনা ।  
আমি আহত চোখে বললাম  
ভালোবাসা ও নিগ্রহের মধ্যে  
পার্থক্য বলতে তুমি কি বোঝ?  
তুমি বললে ,আজকাল পুরুষেরা ভালোবাসেনা।  
ভালোবাসা আদায় করে নেয়।  
সুযোগ নেয় শারীরিক প্রয়োজনে।  
বিভিন্ন ঢংয়ে,বিভিন্ন মোড়কে।  
জেনে রাখো প্রেমহীন ভালোবাসাই ক্ষুদ্রতা।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf/#comments
