# ”নিউজ লেটার” জুন-২০১৪ সংখ্যা অনলাইনেঃ লেখা চাই পরবর্তী সংখ্যায়

- Author: [শাহ আলম বাদশা](https://sonelablog.com/author/shahalambadsha/)
- Published: 2014-07-01T08:01:46+00:00
- Updated: 2014-07-01T08:01:46+00:00
- Category: [অন্যান্য](https://sonelablog.com/category/misc/others/), [সাহিত্য](https://sonelablog.com/category/literacy/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%89%e0%a6%9c-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%a8-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a7%e0%a7%aa-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%96/

---

# ![](http://www.nokkhotro.com/asset/upload/2857/original/10152_74817_76507.jpg)

তথ্য কমিশনের ত্রৈমাসিক ”নিউজ লেটার” এর জুন-২০১৪ সংখ্যা প্রকাশিত হয়েছে।  প্রবন্ধ-নিবন্ধ, নাটিকা, ছড়া-কবিতা ছাড়াও তথ্য অধিকারবিষয়ক লেখায় সমৃদ্ধ সংখ্যাটি ডাউনলোড করতে এবং পড়তে[ ক্লিক করুন এখানে](http://www.mediafire.com/view/irjyj63ns5ysyc6/News_Letter-4.pdf)

তথ্য কমিশনের নিয়মিত এ বুলেটিনের সম্পাদনা করেন শিশুসাহিত্যিক শাহ আলম বাদশা। এ সংখ্যায় ছড়া-কবিতা লিখেছেন কবি সুমন আখন্দ ও আমিনুল ইসলাম।

**আগামী সংখ্যায় লেখা আহবান করা যাচ্ছে; আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০১৪ উপলক্ষে বর্ধিতকলেবরে বের হবে সংখ্যাটি। তবে লেখা হতে হবে তথ্য অধিকার, তথ্য অধিকার আইন, তথ্য কমিশনসংক্রান্ত।  গল্প, কবিতা-ছড়া, প্রবন্ধ-নিবন্ধ, উপন্যাস, রম্য, সমালোচনা, মতামত, নাটক, গান সবই চলবে যদি তা হয় তথ্য অধিকারবিষয়ক।     **

এ ছাড়াও জুনমাসে শাহ আলম বাদশা রচিত তথ্যভিত্তিক নাটিকা ”**তথ্য পেলেন কাশেম চাচা**” তথ্য কমিশন থেকে মুক্তি পেয়েছে। এটি অচিরেই টিভিসহ বিভিন্ন গণমাধ্যমের প্রচারিত হবে। এতে অভিনয় করেছেন** হুমায়ুন আহমেদ** এর আলোড়ন সৃষ্টিকারী ধারাবাহিক নাটক  **”অয়োময়”** এর** নিবারণ**চরিত্রে অভিনয়কারী অভিনেতা **এ বি সিদ্দিকী, শাহ আলম বাদশা**সহ অনেকে।[ দেখুন এখানে  ক্লিক করে](https://www.dropbox.com/s/sw573bcpcp5052f/Final%2022.06.2014%29.mpg)

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%89%e0%a6%9c-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%a8-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a7%e0%a7%aa-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%96/#comments
