# নিঃসঙ্গ স্বদেশে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-01-28T00:37:18+00:00
- Updated: 2017-01-28T02:09:48+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%83%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87/

---

আকণ্ঠ নিঃসঙ্গতা পানে মুখিয়ে থেকে  
অরণ্যোদ্ধত হয়ে হল্লায় মেতেছি,  
কনকনে সুন্দরতম শূন্যতার মুখরা মৌমাছির বেশে  
ফুলে ফুলে ফুলমধু নিয়েছি,  
ঝড়ঝঞ্ঝায় খালি-পা নিয়ে হেঁটে গেছি  
জলাজঙ্গল-মরুভূমি-পাহাড়-পর্বতের তুষার চুড়োয়,  
অভাবী স্বভাব নিয়ে বাঘের সওয়ারী করেছি  
আত্মহত্যাকে কাঁচকলা দেখিয়ে বাঘের দুধ খুঁজেছি,  
বর্ষাজোয়ারে উজিয়েছি কত কত খাল-নদী  
এ আমার পূত আগুনে পোড়ানো  সুস্থ অসুস্থতা, অক্লান্ত হৃদপিণ্ডে;

আচমকা আর্য রূপসীর বেশে রাত্রি এলো  
জাদুকাঠি ছুঁইয়ে স্বাস্থ্যবান শরীরী আগুন ঢেলে  
স্পর্শমণি আর রক্তপদ্ম মেলে দিলো;

আমার সাধের একান্ত প্রাণের স্বাধীন নিঃসঙ্গ স্বদেশ!!  
অসম্ভব পীড়িত হলো, জবুথবু আনারোগ্যতায়;

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%83%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87/#comments
