# নিঃসঙ্গ প্রহর

Author: কামরুল ইসলাম
Published: 2020-05-27
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%83%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%b0/

![](https://sonelablog.com/wp-content/uploads/2020/05/Screenshot_20200527_082810.jpg)বিষণ্ণতায়,  কেঁদে বেড়ায় মেঘ ~

বাতাসে উষ্ণ শিহরণ,  বাড়ে ভাবনার গতিবেগ  ~

একাকীত্বের সকাল,  টাপুর টুপুর পড়ে বৃষ্টি ~

ছুটে চলা সময়, অলস কাটে অনাসৃষ্টি ~

বুকে যত প্রেম,  নোনা জলে ভিজে এই প্রভাতে ~

স্বপ্নরা করে উপহাস,  শিউলী ঝরা রাতে ~

ব্যথিত মনে বিষণ্ণতা বাড়ে, বিবর্ণ হয় বিবর্তনের আকাশ ~

মেঘ কেঁদে হালকা হয়,  পথিক ফেলে তার দীর্ঘশ্বাস ~

তুমি নেই,  তাই কোলাহল কমেনি এই শহরে ~

শুধু শূণ্যতায় ভাসি আমি,  নিঃসঙ্গ প্রহরে  ।।

রচনা কাল ঃ ২৭/০৫/ ২০২০
