# নিঃসঙ্গ দাড়কাক (কথোপকথন)

Author: সুরাইয়া পারভীন
Published: 2020-08-20
Category: অন্যান্য
URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%83%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95%e0%a6%be%e0%a6%95-%e0%a6%95%e0%a6%a5%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%95%e0%a6%a5%e0%a6%a8/

কী করছেন আপনি?

\-হাহাহা। কাজ ছাড়া আর কী?

সারাজীবন তো সেটাই করলেন, এবার একটু প্রেম টেমও করুন🙈🙈

\-আচ্ছা এসো তবে মিলি

মন থেকে ডাকছেন না নিশ্চয়ই

\-প্রাণ থেকে

তবে চলুন সব বাঁধা উপেক্ষা করি

\-এসো

কেউ কেউ আমৃত্যু একা,এই নিঃসঙ্গ দাড়কাকের মতো

আমিও ঠিক তেমনি গো!

\-না। আমি কি নেই হয়ে গেছি?

সকাল সকাল বাজে বকা। আপনি থাকুন, দীর্ঘজীবী হন। খুদা লেগেছে

\-কী খাবে?

আগে লেবু চা পরে অন্য কিছু

\-আলিঙ্গন খাবে, সঘন আলিঙ্গন!

খাওয়া যায়? ওটা একবার পেলে শান্ত নদীর বুকে উঠবে

জলোচ্ছ্বাস! অশান্ত নদীর জলে হবে আমার সর্বনাশ

\-সর্বনাশ করবো নাশ! নদীর জলে আজলা ভরে নেব না হয়

\-সর্বনাশের খেলায় উঠলে মেতে বেয়ারা বেপোরোয়া আমি এমনই হয়ে যাবো লাশ!

\-বলো না সে কথা

তব আজলাতে হবে কী ঠাঁই?

\-আজলা ভরে জড়িয়ে সুখ, নেবো বুকে টেনে

সুখের আঘাত হেনে!

সুখে যে আমার বড্ড অসুখ গো, তাই সুখবোধে নয় অসুখবোধেই তুমি থেকো।

ছবি-আমার
