# নিঃসঙ্গতা

Author: শুভ মালাকার
Published: 2016-01-10
Category: কবিতা
Tags: আবেগ, কবিতা, নিঃসঙ্গ, নিঃসঙ্গতা, প্রেম, প্রেমিক, বিরহ, বিষাদ
URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%83%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%a4%e0%a6%be/

তোমাকে হারিয়ে আমি-  
ঘুরি এখন রাস্তার বাঁকে।  
হারালে কোথায় তুমি-  
এভাবে আমায় একা রেখে ।

খুজি তোমায় আজোও স্বলিলে ।  
এ কেমন খেলা তুমি খেলিলে?  
না কি কোনো ভুল ছিল আমার?  
লাগতনা ভালো কিছুতেই তোমার!

তবে কেন এসেছিলে?  
না কি এটাই ছিলো চাওয়া?  
একবার ও কি ভেবেছিলে?  
কতটা গভির সে ভালবাসা?

ভালো আমায় না বাসো,  
কাছে আমার না আসো,  
যত দিন আছি এ ধরায়-  
ভালোবেসে যাবোই তোমায়!
