# নিঃসঙ্গতা একটি বিলুপ্ত মুখ

- Author: [দালান জাহান](https://sonelablog.com/author/dalan-jahan/)
- Published: 2020-10-25T17:19:25+00:00
- Updated: 2020-10-25T17:21:54+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%83%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%81%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ae/

---

নিঃসঙ্গতা একটি বিলুপ্ত মুখ 

দালান জাহান 

নিঃসঙ্গতা সঙ্গমের চেয়ে মুখর 

জলের তলে নিঃশব্দ মাছ ধরার চেয়ে 

প্রস্তুতিপূর্ণ তার শিকারী হাত। 

নিঃসঙ্গতা এক জাল জামরুল মেঘ

একটি অসম্পূর্ণ শব্দের কারুকার্যে

পৃথিবীতে নিঃসঙ্গতা নেমে আসে।

নিঃসঙ্গতা একটি বিলুপ্ত মুখ

যে বার-বার শুকায় বাতাসে প্রেস হয় লন্ড্রিতে

কেবলই অনুপস্থিতির শূন্য সাক্ষর দিতে

নিঃসঙ্গতা আসে নিঃসঙ্গতা যায়

নিঃসঙ্গ পাখি হয়ে। 

 

দালান জাহান 

২২.১০.২০

---

Comments: 11 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%83%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%81%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ae/#comments
