# নিঃশ্বাসে-বিশ্বাসে বসন্ত

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-03-03T08:50:29+00:00
- Updated: 2021-03-07T04:13:52+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%83%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/

---

 

এখন সময় এসেছে/সময় হয়েছে, বয়স ও বোধবুদ্ধি দিয়ে/নিয়ে,  
অবশিষ্ট যেটুকু আছে, ইঁচড়ে পাকা হিংসের চাষবাস ঠেলে ফেলে  
শেকড় সন্ধানের; নূতনের চারাগাছ জন্মাবে, নিরেট সখ্যতার বেড়াজালে।

প্রবল শৈত্যের বিদায়, আলো-ঝলমল রোদ, পাতাঝরা বসন্ত মুহূর্ত,  
কৃতজ্ঞতার মত ঝুলে আছে থোকাথোকা ফুলে,  
এ এক মন আনমন করা আনন্দানুভূতি।

এক চিমটি ফষ্টির সাথে এক মুঠো নষ্টি মিশিয়ে, অকৃপণ বসন্ত নিজেকে  
বিলায় আঁটোসাঁটো পোশাকে, দেহের বাঁকগুলো মেলে/তুলে ধরে  
এ বেলা থেকে বেলায়;

বৃক্ষরাজির ঈষৎ আড়াল-পর্দায় প্রেমিক জন ভাগ চাচ্ছে  
সাধারণের নৈতিকতা মুছে ফেলে;

বসন্ত বছরান্তে একবার ই আসে, শীতল ছোঁয়া ঘাসের ডগা ছুঁয়ে  
অভ্যাস মত।

সময়-হীন-কাল ধরে ঋতুরা বেঁচে থাকে/বাঁচিয়ে রাখে  
নিঃশ্বাস-নিঃশ্বাসে বিশ্বাস-বিশ্বাসে সবুজের পৃথিবীকে;  
আপনাপন হৃদয় ঢেলে/মেলে।

ছবি নেটের।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%83%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/#comments
