# নিঃশব্দ / নিঃসঙ্গ

- Author: [সঞ্জয় মালাকার](https://sonelablog.com/author/sanjay-malakar/)
- Published: 2020-06-07T20:18:47+00:00
- Updated: 2020-06-07T20:18:47+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%83%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%83%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97/

---

- নিঃশব্দ, নিঃসঙ্গ
-
- স্মৃতি ধরে আজ বহুমুখী স্বপ্ন
- ক্ষুধিত দৃষ্টি, ছায়াপথ লুকোয়,
-  প্রেম না-কি বন্দী ঘরে
- নিঃশব্দে কাঁদছে নিঃসঙ্গ!
-
- প্রেম এক নিরেট স্হাপত্য, সৃষ্টিতে অমৃত,
- তবু যেন নিঃশব্দ প্রার্থনায় অবহেলা
- নিঃসঙ্গ ক্ষতবিক্ষত?
- প্রেম স্মৃতির কিনারায় বহুমুখী স্বপ্ন!
-
- প্রেম দেখি পজাপতির রঙ ডানায়
- দেখেছি অশ্রু সিক্ত নয়নে,
- কখনো নিঃশব্দ, নিঃসঙ্গ, খাঁচায় বন্দী
- সাদা কাগজে সহস্র অনুভূতি, কবিতার মঞ্চও!
-
- প্রেম, অপেক্ষা/প্রতিক্ষা, বেদনা, আনন্দ
- প্রেম অমৃত, গভীর শ্রদ্ধা, শীতল শয্যা,
- প্রেম, সহস্র কবিতার শব্দ, প্রেম  সঙ্গ, নিঃসঙ্গ
- প্রেম, নিঃশব্দ আততায়ী মানব হৃদয়ে ঈষৎ আনন্দ!
-
- প্রেম আলো উদ্ভাসিত ভোরে উঠা সূর্যের কিরণ
- জোছনা ছোঁয়া আলতো ঠোঁটে পেয়সীর স্মৃতি চারণ,
- প্রেম সৌন্দর্য, স্বর্গীয় /আমৃত্যু,
- তবু কেনো দৃষ্টির আড়ালে, নিঃশব্দ /নিঃসঙ্গ!
-
- প্রেম, নিরন্তর ভাবনা পরিবর্তনশীল
- কোন পুরুষ বা নারীর, ছলনাময়ীর ছল নয়,??
-
- ছবি সংগ্রহীত,,

---

Comments: 21 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%83%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%83%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97/#comments
