# নিঃশব্দের ফিরে আসা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-01-12T23:22:24+00:00
- Updated: 2017-01-12T23:22:24+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%83%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%be/

---

মহাকালের সুদীর্ঘ নিস্তব্ধতার পরে,  
নিঃশব্দ, কেন এলে?  
শেষের এই জরাজটিলতার বিভগ্ন প্রহরগুঞ্জনে!!  
ঘুমোতে যাব,

কিংকর্তব্যবিমূঢ়তায় ঢাকা পড়ে যাচ্ছি  
শূন্যতার নিরর্থ প্রলাপে,  
ঘুমোই এবার?

বলেছিলেতো  
সবকিছুই নাকি অন্তঃসারশূন্য, বস্তাপচা,  
টুকে-ফুকে লেখা হীনশব্দস্রোত!  
ঘুমোলাম;

তবে দেখেনি যে  
জীবনচাঞ্চল্যের অহেতুক ভিড়ে কাশফুলের গায়ে  
অনন্যসাধারণ সোনালী সূর্যাস্ত, শতাব্দীপরম্পরায় অদ্বিতীয় রুপোলি নদীর  
শাঁই শাঁই জল স্রোতের জলকল্লোল, রাহুমুক্ত সাদা চাঁদ;

হৃদপিণ্ডস্পন্দনের অমরতার স্বাদ-আস্বাদ  
পাবেনাতো সে;

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%83%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%be/#comments
