# নিঃশব্দতা

- Author: [আরজু মুক্তা](https://sonelablog.com/author/arju19/)
- Published: 2020-10-27T16:09:14+00:00
- Updated: 2020-10-28T02:57:36+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%83%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%a4%e0%a6%be/

---

 

হেমন্তের পাতা ঝরার শব্দ শুনবো বলে  
নিঃশব্দে অপেক্ষা করেছি  
তোমার ফোনের জন্য ,  
হয়তো শুনবো, ” একসঙ্গে বের হবো! ”

বিরান ভুমিতে সেই একাকী থাকলাম!  
আবারও অপেক্ষা —  
বললে, ” কাল সকালে ড্রাইভে যাবো! ”  
কাপ্তাই লেক!

অপেক্ষায় থেকেছি!  
গোলাকার চাঁদ, খোলা আকাশ  
লেক, কিছুই দেখা হলো না  
কবিতা লেখার উপাদানও  
পেলাম না!

আজ তোমার জন্য অপেক্ষায় থাকবো না,  
প্রতীক্ষা করবো।  
‘ প্রতীক্ষা ‘ শব্দটি আলমারীতে তুলে রাখবো;  
‘ অপেক্ষা ‘ দরকারি শব্দ  
‘ প্রতীক্ষা ‘ যথার্থ শব্দ ;  
এখন তোমার জন্য প্রতীক্ষা বৃক্ষের মতো।।

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%83%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%a4%e0%a6%be/#comments
