# না

- Author: [সিকদার সাদ রহমান](https://sonelablog.com/author/sadrahman25/)
- Published: 2019-04-03T11:18:37+00:00
- Updated: 2019-04-03T11:18:37+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%be-3/

---

> ……………♠#না♠……………
>
>
>
> এই মাত্র আমার শরীরে হাত দিয়ে
>  খেতে গিয়েছে একটা প্রানী
>  খাবারে লবন কম হয়েছে বলে
>  মুখের বানে ভরে দিয়েছে প্রান।
>
>
>
> রাত বিরাতে আমরা পাশাপাশি শুই
>  অন্ধকারে টের পাই নগ্ন হামলা
>  নখের খামচানো দাগ আর কামড়ে
>  বুঝিয়ে দেয় আমি কোন উপাদেয় খাদ্য।
>  শকুনের সামনে জীবিত, আমার হাত পা বাঁধা।
>  ছিড়ে খায়, শকুন! ছিড়ে খায়!
>
>
>
> সে আমায় ভীষণ ভালোবাসে
>  তাই, যখন তখন বকা ঝকা
>  কিল ঘুসি আর মাইর দেয়া তার অধিকার!
>  আমার তাকে ভালো বাসতে হয়
>  তাই চুপ করে থাকা।
>
>
>
> এক দিন হঠাৎ স্কুল বেলার ছেলে বন্ধুর সাথে কথা,
>  সেদিন আমায় বেশ্যা হতে হয়েছে।
>  মেয়েদের আবার বন্ধু কিসের?
>
>
>
> আমি থাকবো চার দেয়ালে
>  শত আলোয় অন্ধকার হয়ে
>  আমার জন্যে নেই কোন দেবদ্যুতি।
>
>
>
> আমি নারী,
>  তাই লজ্জ্বাটুকু সব আমার
>  মুখ ফুটে কাওকে বলতে পারবোনা
>  কাটা ঘায়ে ডেটল লাগানোটাও অনুমোদন সাপেক্ষ।
>  বাপের বাড়ি, শশুর বাড়ির কথা বলা যাবে না
>  শাশুরির গালমন্দ শুনতে হবে,
>  মার খেলে শান্তি মত কান্নাও যাবে না
>  জামাইর সাথে উচ্চ বাচ্চ করা যাবে না।
>  আমি অন্যের বিবাহিতা, আমি নারী
>  তাই আমার জন্যেই যত “না”!
>
>
>
> আমি নারী।
>  তাই ভালোবাসাটা আমার না,
>  আমার কিছু চাইতে নেই,
>  স্বামীর আদর পাইতে নেই,
>  কষ্ট বলে কিছুই নেই,
>  দেহ আছে রক্ত নেই,
>  মন বলে কিছু নেই।
>
>
>
> আমি নারী,
>  আমার মা আমার না,
>  আমার বাবা আমার পর,
>  আমার ঘর আমার না,
>  আমার সন্তান আমার না,
>  আমার কিছু থাকতে নেই!
>
>
>
> #সিকদার_সাদ_রহমান
>  ০২-০৪-২০১৯
>
>
>
>  

---

Comments: 5 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%be-3/#comments
