# না

Author: তাপসকিরণ রায়
Published: 2015-04-02
Category: কবিতা, সাহিত্য
Tags: না, সবার ব্যথা এক মত নয়
URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%be-2/

[![images (1)](http://sonelablog.com/wp-content/uploads/2015/04/images-1.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/04/images-1.jpg)

না, সবার ব্যথা এক মত নয়

আকৃতির ভেতর যতটা ছুঁয়েছে প্রতিফলক

তুমি চিনতে পার না সেই আঁকিবুঁকি !

হাতের তালু চির রেখায় নাকি ভবিষ্য লেখা থাকে,

জীবনটাই দুর্বোধ্য মলাট পৃষ্ঠা–

আমার হাসির মধ্যে হাসি ধরা নেই—

আমার গানের মধ্যেই আমি যা বলে গেছি–

কতটা আমি ধরা থাকি তাতে ?

অভিজ্ঞান ভেঙ্গে যাচ্ছে–মনের কোনও যন্ত্রণামাপ নেই !

তবু ব্যতিক্রমী কিছু ব্যথা লুকোনো থাকে, কিছু দগদগে দাগ,

বিষাক্ততায় বিশ ধরা থাকে, নামহীন অদ্ভুত কিছু দুঃখ মিশ্রণ–

যার কোন রসায়ন বিশ্লেষণ নেই !
