# না বলা শব্দগুলো @ এজহারুল এইচ শেখ

- Author: [এজহারুল এইচ শেখ](https://sonelablog.com/author/ajharul-h-shaikh/)
- Published: 2012-10-23T18:49:13+00:00
- Updated: 2012-12-09T09:33:08+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/), [সাহিত্য](https://sonelablog.com/category/literacy/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%8f%e0%a6%9c%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%8f/

---

তোমার চোখের,  
অশ্রু মোছা এই হাত!  
আর ছুঁয়ে দেখেনি  
অন্য কোনো যুবতীর ঠোঁট!  
যন্ত্রনাগলা জলে ভেজারুমাল  
আজও নিঃস্বঙ্গ রাতে,  
বালিশের পাশে খোঁজে,  
স্বান্তনা আর উষ্ন -উত্তাপ!

তোমার হাত থেকে ফেলেদেওয়া,  
নিরাপত্তার গন্দ্ধবিহীন গোলাপ-পাঁপড়ি,  
আজ প্রতিক্ষনে শুকায়,  
পান্ডুপাতার নির্মম চাপে !

অভিমানের শালিক আমার,  
রান্নাঘরের খড়ের চালে,  
বিকেল বেলায় আর বসে না!  
এখন শুধু বিড়ালছানার,  
ভয় কাঁতুরে লোমে বসে,  
সবার বাড়ির পাতের ভাত  
দেখি ও নিরাপত্তা মাপি!  
আর বাড়ির ভেতরের সভ্য  
কুকুরও দেখি!

এলোমেলো জীবনের,  
আমার মাথার উস্কো-খুস্কো চুলে,  
তোমার না বলা শব্দের ডাক শুনি,  
তুমি আজও কি তেমনি আছো!

@বাড়ি  
তারিখ-২৩/১০/১২  
সময়-১১ঃ০৩ রাত

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%8f%e0%a6%9c%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%8f/#comments
