# না বলা ভালবাসা

Author: মিজভী বাপ্পা
Published: 2016-12-03
Category: কবিতা
Tags: না, বলা, ভালবাসা
URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be/

তুমি যে ছিলে আমার না বলা ভালবাসা,  
মনের ভিতরে লুকানো এক আশা।

তোমায় নিয়ে সাজিয়েছিলাম কত শত স্বপ্নের বাসা,  
সে সব কিছুই যে আমার হয়ে গেল নিরাশা।

তুমি ছিলে আমার না বলা অনুভূতি,  
তোমার তরে সমর্পিত ছিলো আমার ভালাবাসার আকুতি।

তোমার প্রতি ছিলো আমার যে মিনতি,  
আমাকে আপন করে নাও ছিলো শুধু এই আকুতি।

তোমার কাছে সর্বদাই অবজ্ঞার পাত্রই ছিলাম,  
পরিশেষে যে আমি তোমাকেই হারালাম।

কোনদিনও তোমাকে ভুল বুঝিনি আমি,  
কেননা আমার মনের না বলা ভালবাসা ছিলে শুধু তুমি।
