# নালিশের পাণ্ডুলিপি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-03-24T13:36:04+00:00
- Updated: 2020-03-25T08:18:01+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf/

---

 

মৃত্যু-রস চুষে/শুষে নেবে বলে  
দন্তিল হাসিতে হাসছে, করোনা;  
জমিয়ে রাখা একান্ত পরমায়ু  
তুমুল মিশুক ভাবে  
সামান্য ফুঁৎকারে উড়িয়ে দিয়ে  
রোড-ম্যাপ খুলে নিশানা মেলাচ্ছে  
তীব্র সুখ-সুখ লীলাময়তায়,  
নিরীহ নিরিবিলিতে;

নির্বাণের প্রচ্ছন্ন তীর্থ-যাত্রার সুবাস  
আটকে আছে লাশের ভিড়ে,  
বিপর্যয়ের সকালে;

ঈশ্বরের কাছে নালিশের পাণ্ডুলিপিটি  
সংযুক্তি সহ এবার পাঠাতেই হবে দেখছি।

ছবি……নেটের।

---

Comments: 28 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf/#comments
