# নারী

Author: তায়েবুল জিসান
Published: 2013-02-06
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80/

ওষ্ঠে আঙ্গুল ছোঁয়ালেই কি নারী হওয়া যায়;  
এমনিতে যার নাম ছিল আশালতা।

আচ্ছা! তোমার ওই নরম ঠোঁটে আঙ্গুল নাইবা ছোঁয়ালাম।  
নারী তুমি ঘৃণা তো শিখতে পারো।

নারী তুমি, আশালতা নামটি নিয়ে যাও।  
তোমার শরীরের সেই ঘ্রাণ; এ্যডিকোলনের উদ্ভট মাদকতাও নিয়ে যাও।

ফুল দিয়ে আমি কি করবো বল!  
সহস্রগুণ ভালো আগুনের ফুল্কি রেখে যাও!i!i!i!

তায়েবুল জিসান ₹ ২৯/১২/১২
