# নারী

Author: সিকদার সাদ রহমান
Published: 2019-03-08
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-7/

………….#নারী…………….

নারী,  
তুমি ঘর, তুমিই আমার বাড়ি,  
তুমিই সুখ, তুমিই শান্তি  
তুমি বিনে কষ্টের আহাজারি!

নারী,  
তুমি গর্ভ, তুমিই গর্ব  
তুমিই কূলে শ্রেষ্ঠ,  
তুমিই জয়ী সর্ব!

নারী,  
তুমি মমতায় হও মৃন্ময়ী  
কষ্টে হও পাথর,  
শত্রুর কাছে অগ্নিবীণা  
স্নেহ মায়ায় কাতর!

নারী,  
তুমিই মাতা, তুমিই কন্যা,  
তুমিই রক্তের বান,  
নারী,  
তুমিই সৃষ্টির শ্রেষ্ঠ সন্তান!!

#সিকদার\_সাদ\_রহমান  
০৮-০৩/১৮
