# নারী

Author: সিকদার সাদ রহমান
Published: 2020-03-10
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-6/

নারী,  
তুমি ঘর, তুমিই আমার বাড়ি,  
তুমিই সুখ, তুমিই শান্তি, কষ্টের আহাজারি !

নারী,  
তুমি গর্ভ, তুমিই গর্ব, তুমিই কূলে শ্রেষ্ঠ,  
তুমিই জয়ী সর্ব!

নারী,  
তুমি মমতায় হও মৃন্ময়ী হও, কষ্টে হও পাথর,  
শত্রুর কাছে অগ্নিবীণা  
স্নেহ-মমতায় কাতর!

নারী,  
তুমি মাতা, তুমিই কন্যা, তুমি রক্তের বাণ,  
তুমি সৃষ্টির সেরা সন্তান!  
তুমিই সৃষ্টির সেরা সন্তান।
