# নারী

- Author: [মো: মোয়াজ্জেম হোসেন অপু](https://sonelablog.com/author/m-hossain-apu/)
- Published: 2022-10-14T09:29:12+00:00
- Updated: 2022-10-14T09:29:12+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-10/

---

নারী —

ক্লান্তহীন দেহ,আর অনন্ত মন,

তুমি হাসনাহেনা,

আধারে দুতি আর সুগন্ধি ছড়াও,

আলোতে চুপ,

কখনও লজ্জাবতি,

কখনও বা লজ্জাহীনা,

তুমি নাগিনী,

তুমি উর্বশী,

তুমি যোগিনী,

তুমি ধরনী।।

 

তুমি অচেনা জগৎ —-

কাকে কি দাও,

আর কতটুকুই বা দাও,

কেনইবা দাও,

তুমিই তা জানো।

ভালোলাগা, ভালোবাসা, না কি প্রয়োজন?

কোনটা তোমার?

তুমি কে,তুমি কার,তুমি কখন,

তুমি কোথায়,তুমি কবে?

নি মিলে উত্তর। শুধুই প্রশ্ন।

কষ্টের বাসায়, ছোট্ট একটা বাচ্চা,

নাম তার কেষ্ট।

 

ছবি সংগৃহীত

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-10/#comments
