# নারীর নিভৃত নীড়ে…(ভাঁজের কবিতা)

- Author: [মর্তুজা হাসান সৈকত](https://sonelablog.com/author/mortuzashaikat/)
- Published: 2013-08-27T17:51:19+00:00
- Updated: 2013-08-27T17:51:19+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/), [সাহিত্য](https://sonelablog.com/category/literacy/)
- Tags: ভালোবাসার কবিতা
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ad%e0%a7%83%e0%a6%a4-%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%87%e0%a6%ad%e0%a6%be%e0%a6%81%e0%a6%9c%e0%a7%87/

---

অর্ষা-, রুপোলী নারীশ্বরী আমার  
টেনে নিলে আমায়-  
তাঁর মধুময় চাকের কাছে  
গোলাপি অধরের সতৃষ্ণ  
তৃষ্ণায়, কেঁপে ওঠে স্নিগ্ধ মনভুমি ।

উষ্ণ স্তনযুগলে কিঞ্চিৎ-  
ভালোবাসা আঁকার সুতীব্র বাসনায়  
হৃদ স্পন্দন এতটাই বেড়ে যায়  
যেন চিরকালীন অস্তসূর্যে  
সমস্ত পৃথিবী তখন নিথর হলেও  
বিবসনা সৌন্দর্যের বৈভবে  
বোধহয় পাবোনা কিছুই টের !

লিপস্টিক রাঙ্গানো ওষ্ঠাধরে ওষ্ঠাধর রেখে  
লালসার ক্রুর অনামিকা স্তব্ধ বিছানায়  
ভ্রমন করে এলে নাভিমুলে-  
আদুরে স্তনদ্বয়ে খেলে যায়  
রৌদ্র-জোসনার লুকোচুরি ।  
শরীরী আহবানে ঝড়ে রিরংসার ঝাড়বাতি-  
যেন উন্মাতাল ঢেউ হয়ে প্রকাশিত হতে চায় ।

যোনিফুলে তাঁর তখন ঝড়ে স্বর্গীয় নির্যাস  
কেঁপে ওঠে একটু ছুঁলেই,  
শরীর বিকানোর কামজ অভিপ্রায়ে-  
যেন অক্ষরবিহীন কবিতার সৌন্দর্য তখন  
ভালোবাসা রোপণের ভাঁজে ভাঁজে !

অথচ, এই কামজ বাসনাটুকু পার হলে,  
বিষ ঝড়ানোর সুখটুকু বিস্মৃত হলে  
আমার ছায়াটুকুও পর্যন্ত আর মাড়ায় না !

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ad%e0%a7%83%e0%a6%a4-%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%87%e0%a6%ad%e0%a6%be%e0%a6%81%e0%a6%9c%e0%a7%87/#comments
