# নারীর গন্তব্য !!

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2021-02-11T06:00:03+00:00
- Updated: 2021-02-13T04:59:15+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/

---

চলছে জীবন গাড়ি!  
জানালায় চোখ রেখে নারী ভাবে-  
ফেলে আসা ধূলো পড়া স্মৃতির পসরা;  
স্টেশনগুলোতে তখনো ধূলো পড়েনি,  
পলেস্তারা খসে পড়েনি প্রাচীরের বুক চিঁড়ে।  
আবছায়া স্টেশন পড়ে থাকে-  
চোখের কার্নিশ সরিয়ে অতীত বাতায়নে;  
জীবন ভবিতব্যে ছুটছে!  
মন ছুটছে নাড়ী কাটা আতুরাবাসে-  
যেখানে আতুরের গন্ধ লেগে থাকে পরম মমতায়;  
সে-ই গন্ধ ও একসময় হারিয়ে যায় সময়ের স্রোতে।  
নারী! ছুটছে!! ছুটছে!!! ইহকালের গন্তব্যে;  
চিরস্থায়ী বন্দোবস্ত পাকাপোক্ত করতে।

ছবি-গুগল

রচনা-১৯শে জানুয়ারী ২০২১

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/#comments
