# নারীরা নাকি লোভী!

- Author: [নীরা সাদীয়া](https://sonelablog.com/author/neera-sadeea/)
- Published: 2017-07-23T04:46:47+00:00
- Updated: 2017-07-23T04:46:47+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [সমসাময়িক](https://sonelablog.com/category/current_affairs/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ad%e0%a7%80/

---

প্রথমে একটা ছোট্ট কাহিনী দিয়ে শুরু করি, যা নিজের সাথে ঘটেছে। আমার এক বান্ধবী একটা বিয়ের প্রপোজাল দেয়। বায়োডাটা জেনে দেখি ছেলে বেকার,তবে ভবিষ্যতে কিছু করবে। সেই ছেলের সাথে আমার কোন পরিচয় নেই। তো, বান্ধবীকে মানা করে দিলাম এই বলে যে, এমন প্রপোজাল আমার বাবা মা রাজী হবেন না। সেও ছেলেকে মানা করে দিল। এটা আবার এক পরিচিত ছোট ভাই জানতে পারল। তারপর সে আমাকে লোভীসহ যাবতীয় নানা কটু কথা শোনাল।

কিছুদিন পর, সেই ছোটভাইয়ের বড়বোন একটা বেকার ছেলের সাথে পালিয়ে গেল।ঘটনা শুনে তাকে ফোন দিলাম। বলল,বোনকে ফিরিয়ে এনেছে। এক বিদেশ ফেরত পাত্রও রেডি, বিয়ে দিয়ে দেবে। জিজ্ঞেস করলাম, যে ছেলের সাথে পালিয়েছিল, তার সাথে বিয়ে কেন নয়? উত্তরে বলল,  
“তাদের ফ্যামিলি স্ট্যাটাস আমাদের থেকে অনেক কম।তাছাড়া সেই ছেলে আমার বোনকে সুখী রাখতে পারবে না!”  :c

এবার বুঝুন, এসব ছেলেরা কতটা কী! নিজের বেলাতে বেশিরভাগ ছেলেই চায় তার বেকারত্ব দেখেও কোন মেয়ে তার কাছে চলে আসুক।কিন্তু নিজের বোনকে ঠিকি ভাল চাকরী করা পাত্রের হাতে পাত্রস্থ করতে চায়!!! :c

বেশির ভাগ ছেলেই আবেগ দিয়া যতটা ভাবে,বিবেক দিয়ে তা ভাবে না। তাদের একটাই কথা, মেয়েরা লোভী, তারা পয়সাওয়ালা স্বামী চায়।  
আচ্ছা, আপনারা কি নিজের চোখে কখনো দেখেন নি, বেকার যুবক প্রেমিকার হাত ধরে পালিয়ে গিয়ে বিয়ে করে ২/৪ দিন/মাস রোমান্স করার পর তাদের ভালবাসা কিভাবে জানালা দিয়ে পালায়? অতপর একে অন্যের গায় কাঁদা ছোড়াছুড়ি করে অবশেষে ঘরের মেয়ে ঘরে ফেরে,ঘরে ছেলে ঘরেই থাকে। কিন্তু মাঝখানে ঘটে যায় অনেক কিছু! এরকম কর্মসংস্থানহীন কটা ছেলেমেয়ের সংসার টেকে?  
তার কারণ কি? মেয়েরা লোভী, তারা খেতে চায়,পরতে চায়! যার স্বাদ আহ্লাদ মেটাতে পারবেন না,কেন তাকে হাত ধরে টেনে এনেছিলেন,বলতে পারেন? নাকি তখন ভাবেন নি যে সে একটা মানুষ,তার জন্যও আপনার প্রয়োজনীয় অর্থের জোগান দিতে হবে? যেখানে আপনি নিজের চাহিদা মেটাতেই অক্ষম,সেখানে আরেকটা মানুষকে কি আশ্বাস দিয়ে টেনে আনেন? শুধু ভালবাসা দেবেন বলে? আমি বলছিনা যে ভালবাসার প্রয়োজন নাই,কিন্তু শুধু ভালবাসা দিয়ে কি ফুটপাত থেকেও এক কেজি চাল কিনতে পারবেন?

ভেবে দেখুন, নারীরা লোভী, তাহলে আপনার মাও লোভী। -:-  যেহেতু তিনি আপনার চাকুরীজীবী বাবাকে বিয়ে করেছিলেন। তিনি যদি লোভী না হতেন, তাহলে জন্মের পর আপনার মুখে খাবার জুটত না,আপনাকে ভাল জায়গায় রাখতে পারত না,ভাল স্কুলে পড়াতে পারত না। তারা যদি কেবল সারাক্ষণ নিজেদের প্রেম নিয়েই মত্ত থাকতেন, তাহলে পরবর্তীতে আপনাদেরকে কিভাবে লালন পালন করবেন তাও ভাবতেন না। এগুলো হল বাস্তববাদী চিন্তা। আপনার মা এগুলা না ভাবলে সবচেয়ে বেশি গালি আপনারা তাকেই দিতেন। সবচেয়ে বেশি নরক হত আপনাদের জীবনটাই।

২ ঘন্টার রুমডেট জন্ম দেয় একটি অবৈধ শিশুর। তখন ছেলেটির কাছ থেকে সাড়া না পেয়ে মেয়েটি ত্যাগ করে আসে তার গর্ভস্থ সন্তানকে। তখনো কিন্তু প্রেম কেন করল,রুমে কেন গেল, এসব নিয়ে আপনারা সেই মেয়েটিকেই দোষারোপ করেন। তখন কিন্তু ভাবেন না, ছেলেটির রোমান্সের কথা!

২ টাকার ঝাল মুড়ি খেয়ে পার্কের আড্ডা জমে,কিন্তু রোজকার দিনে প্রায় ২০০ টাকার কাঁচাবাজারই লাগে। তখন সেটা চাইলেই বেকার স্বামীর মাথা নষ্ট! পারেতো স্ত্রীকে ধরে মারধোর করে, এমন লোভী (!) মেয়েকে বিয়ে করার জন্য আফসোস করে। বউ তো একটা যন্ত্র, তার শাড়ী লাগবেনা, গয়না লাগবে না, বাজার লাগবে না। তবু তাকে সুন্দরী হতে হবে, সে লুঙ্গি পরে থাকুক বা ছেঁড়া কাঁথা জড়িয়ে থাকুক, সেটা দেখার বিষয় না! কারণ বিয়ে তো করেছিল রোমান্স করার জন্য, বৌ নামক মানবীর কোন আব্দার পুরা করার জন্যে নয়!

প্রতিটা বাবা মাই তাঁদের মেয়ের স্বাচ্ছন্দ চান, সেটা চাওয়া কি অন্যায়? শুধু ভালবাসা দিয়ে কি জীবন চলে? অলস, কুঁড়ে ব্যার্থ আর ইমোশনাল ফুল বাদে বাকিরা কি বলবেন?

একটা ছেলে এতগুলো দিক না ভাবলেও একটা মেয়ে তার বাস্তবধর্মী মানসিকতা দিয়ে এগুলো ভাবে। আর তাই তারা আপনাদের (অলস+কুঁড়ে+ব্যার্থ+ভন্ড) কাছে লোভী(!)

পরিশেষে একটাই কথা বলব, এদেশের ছেলেরা মেয়েদের পেছনে ঘুরে, অতপর পটাতে না পেরে তাদের নিন্দে করে যতটা সময় নষ্ট করেন, ততটা সময় যদি নিজেদের কল্যানে ব্যায় করতেন, পড়াশুনো আর ক্যারিয়ারে মনযোগী হতেন এবং মেয়েরা রূপচর্চা আর সাজগোজ করে সময় অপচয় না করে ক্যারিয়ার গঠন করতেন, তাহলে এগিয়ে যেত দেশ, কমে আসত নারী নির্যাতন।

★প্রেম করুন বিয়ের পর★

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ad%e0%a7%80/#comments
