# নারায়ণগঞ্জে সারাদিনব্যাপী বৃষ্টিতে জনদুর্ভোগ

Author: নিতাই বাবু
Published: 2025-05-29
Category: পরিবেশ
URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f%e0%a6%a3%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/

আজ ২৯ মে ২০২৫, বৃহস্পতিবার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের গোদনাইল চৌধুরীবাড়ি এলাকায় সারাদিনব্যাপী টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভোর থেকেই শুরু হওয়া বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। স্থানীয়রা জানিয়েছেন, আজকের এই বৃষ্টিপাতের মূল কারণ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ, যার প্রভাবে দেশের উপকূলীয় ও পাশ্ববর্তী জেলাগুলোতে টানা ভারী বৃষ্টি হচ্ছে।

প্রেরিত ছবিতে দেখা যাচ্ছে, গোদনাইল এলাকার চৌধুরীবাড়ি আদর্শ বাজার ও আশপাশের রাস্তাগুলো ছাপছাপ পানিতে ডোবা। বাজারের বিক্রেতারা ছাতা ও পলিথিন দিয়ে তাদের দোকান সামান্যভাবে রক্ষা করার চেষ্টা করছেন, তবে অনেক দোকানেই বৃষ্টির পানি ঢুকে গেছে। ক্রেতারা ছাতা মাথায় নিয়ে কষ্ট করে বাজার করতে দেখা গেছে। রাস্তায় ভারি বৃষ্টির কারণে যান চলাচলও ব্যাহত হচ্ছে। কিছু কিছু জায়গায় রিকশা ও অটোরিকশা চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দারদের অভিযোগ করেছেন, ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণে সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়। আজকের মত টানা বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বরাতে জানা গেছে, বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট নিম্নচাপটি এখনো সক্রিয় রয়েছে এবং আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় সবাইকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত (রাত ৮টা), বৃষ্টি থামেনি এবং এলাকার বেশিরভাগ নিচু সড়ক এখনও পানিতে ডুবে আছে। এই বৃষ্টি কখন যে থামবে, তা বলা মুশকিল!

প্রতিবেদক:

নিতাই বাবু, নারায়ণগঞ্জ
