# নামহীন

Author: প্রিন্স মাহমুদ
Published: 2014-06-01
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8/

ফরহাত ফিদা হোসেনের গল্পের শাড়ি  
পড়ে একদিন তুমি জ্বেলেছিলে  
নক্ষত্রের আগুন এই বুকের মাঝে  
নাজিফাহ্‌ সেদিন আমার কখনো মনে  
হয়নি সবচে আকাশ নক্ষত্র ঘাস  
ও চন্দ্রমল্লিকার রাত্রি ভালো ।

অথচ আজ তুমি নক্ষত্রের মতো  
হয়ে গেছো আমার চারপাশে  
যেদিকে তাকাই বুকের পাঁজরে  
চোখের কোনে , অস্তাচলে  
তুমি তুমি তুমি আর তুমি ।

মোমের আলোতে তুমি  
জীবিকার ঘামে তুমি  
চোখের ভেতরে তুমি  
চোখের বাহিরে তুমি  
সবখানে তোমার প্রবেশ  
আর  
একবারো তোমার মনে হলোনা  
মদের গ্লাসে পান করার পরও কিছু থাকে ?

১/৬/২০১৪
