# নামহীন সম্পর্ক

Author: হালিমা আক্তার
Published: 2025-06-29
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95/

কোন নামে ডাকব তোমায়

কোন সম্পর্কের বাঁধনে, বাঁধা এ মন

এক যুগ ধরে বয়ে চলা সময়

যতটা ছিল বিশ্বাসের ছোঁয়ায়

ততটা ছিল দোলা চলে মায়ায়।

সত্যটা কখনো পারনি বলতে

মিথ্যার খোলসে লুকিয়ে রেখেছ নিজেকে।

দিন আসে দিন যায়

রাত শেষে প্রভাতের আলোয়

জীবন নতুনের কথা কয়

রাত্রির নিগুর অন্ধকারে

কয়েক ফোঁটা অশ্রু নক্ষত্র দেখে নেয়।

যে সূতোয় হয় না, নতুন ফোড়

মিছে মোহ মায়ায় কেন ভাব?

হবে নতুন ভোর।

নামহীন সম্পর্কের বাঁধন ছিঁড়ে

পেখম খুলে দাও প্রজাপতির ডানা মেলে।
