# নামহীন (এক)

- Author: [নীলাঞ্জনা নীলা](https://sonelablog.com/author/nilanjana/)
- Published: 2018-08-02T06:44:46+00:00
- Updated: 2018-08-02T06:44:46+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%95/

---

অন্ধকার হাইওয়েতে বেড়াল চোখ জ্বলে ওঠে আকস্মিক!  
যেনো মৃত্যুর কালোছায়া অকস্মাৎ এসে রূহের সাথে মোলাকাত করতে চায়।  
পথ পিষে পিষে চলে যন্ত্র দানব,  
মানব-ইঞ্জিনের দমে টান লাগে;  
নিঃশ্বাসে থাকা জলীয়বাষ্প মিশে যায় মেঘের সাথে—  
বৃষ্টি নামে,  
রক্ত ধুয়ে যায়,  
থেকে যায় দাগ বুকের ভেতর।

হ্যামিল্টন, কানাডা  
২ আগষ্ট, ২০১৮ ইং।

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%95/#comments
