# নামকরণের শিশু

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-10-11T12:15:12+00:00
- Updated: 2020-10-11T12:15:12+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81/

---

 

রূপ-কথার গল্প বলছি-না, রূপক করে –ও-না,  
একবার একটি শিশু এসেছিল, বাবা-মায়ের কোলে-পিঠে চড়ে,  
তাকে নাকি নামকরণ করে দিতে হবে!!  
বলে কী! এ কেমন তর কথা!!

এ যেন ফট করে এসে পিৎজা পাস্তার বায়না,ব্লাক ফরেস্ট কেক,  
চিপস, চকোলেট আর শেষে একটু খানি বেজায় ঝাল শুটকির আবদার!!  
আমালকির আচার!

মাথা গুঁজে/খুড়ে মুষড়ে পড়ে নেতিয়ে ত্যানা ত্যানা হয়ে যাব!!  
অন্ত্যমিলের ব্যাকরণ খুঁজে-খুঁজে!!  
আদিখ্যেতার তেজ দেখিয়ে হু হু হুম হুম,হয়ে যাবে,হয়ে যাবে,এ আর এমন কি!!  
শ্বেতপত্র তো নয় কোন, হয়ে গেল বলে, কোন ব্যাপার-না।

আমি তো কোন জাদুকর বা স্বপ্ন খেকো কবি/লেখক নই,  
তাই স-উল্লাসে বলে দিতেই পারি,  
এ সব হবে-টবে না, অন্য চেষ্টা দেখুন,সাজ-সকালের মায়া ছেড়ে,  
খুব একটু ভাব-গম্ভীরের আগাম বায়না করে!

সপ্তপদি সুঘ্রাণ ব্যঞ্জন, সুগন্ধার ইলিশের দোপেয়াজা বা সরষে ইলিশ,  
ফুসকা বা চালতার টক-মিষ্টি-ঝাল আচার!!উহ! সে সবে-ও-না!!কভি নেহি!!

ফোকলা দাঁতের নচ্ছার শিশুটি মুঠো পাকিয়ে শূন্য ঘুসি বাগিয়ে  
খটখট করে হেসে দিয়েছে/ফেলেছে!!

ইশ, ইশশিরে …………………

ছবি নেটের

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81/#comments
