# “নাম’ই বলে দিবে আপনার চরিত্র”

- Author: [মনির হোসেন মমি](https://sonelablog.com/author/ma-mati-das/)
- Published: 2018-12-27T04:30:50+00:00
- Updated: 2018-12-27T04:31:51+00:00
- Category: [অন্যান্য](https://sonelablog.com/category/misc/others/), [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%87-%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%86%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d/

---

অনেকে ভাগ্যকে বিশ্বাস করেন অনেকে আবার ভাগ্যকে বিশ্বাস করেন না।অনেকে আবার ভাগ্যকে ফিফটি ফিফটি বিশ্বাস করেন।তবে জীবনে ভাগ্য সম্পর্কে অগ্রীম জানার কৌতুহলের বশীভুত হয়ে ভাগ্য রেখা গণণায় কম বেশ জ্যোতিষির কাছে যাননি এমন সংখ্যা কম।তবে এ কথা সত্য যে যিনিই ভাগ্যের ভাল মন্দ ভবিষৎ জানতে জ্যোতিষিদের নিকট গিয়েছেন তিনিই অবাক হয়েছেন জীবনের সাথে মিলে যাওয়া জ্যোতিষির কথা শুনে।এক দম!অনেকটা কথাই মিলে যায়।কি করে পারেন তারা?তাদেরকে অন্য কিছু ভাববার অবকাশ নেই।তাদের অধ্যাবসায়,তাদের ধ্যান,তাদের জ্ঞান আহরণ ও অভিজ্ঞতাই তারা এ পর্যায় চলে যান।শুধু তাদের ভাগ্য উন্নয়ণ হয় না বা জানতে পারেন না তাদের ভবিষৎ কি বা তারা কেমন!তারা এতো সব জান্তা যে তাদের ভাগ্যের দোয়ার প্রসন্নই হয় না।

আমি মুলত ভাগ্যের উপর বিশ্বাসী নই তবুও জীবনে কিছু ঘটনা ঘটে যায় যার ব্যাখ্যা ভাগ্যের দোষ ছাড়া আর কিছুই নয়।ভাগ্যকে জানতে জ্যোতি বিজ্ঞানের বিভিন্ন মাধ্যম থাকে।কেউ শুধু চেহারা দেখেই বলে দেয় তার আদি অন্ত,কেউ হাত দেখে,কেউ বা নামের অর্থ দিয়ে।আজকে আমি তেমনি একটি লেখা প্রকাশ করছি যা আপনার নামের সংখ্যাই বুঝতে পারবেন আপনার স্বভাব চরিত্র।তবে নোট দেট আমি কোন গণক নই আর এ পথে আমার যাওয়ারও কোন ইচ্ছে নেই।স্রেফ মজা করতেই এ পোষ্ট দেয়া।  
এবার দেখুন আপনার নাম আপনার সম্বন্ধে ঠিক কী বলছে দেখে নিন  
**                                                                                                   অক্ষর এবং সংখ্যা:**![](http://sonelablog.com/wp-content/uploads/2018/12/15622144_1433_n.jpg)

মনে করুন আমার নাম-MONIR

এবার অক্ষরে পাশে সংখ্যা বসাই।  
**M=4, N=5, I=1, R=2**  
এবার এই সংখ্যাগুলিকে যোগ করি, 4+5+1+2= সংখ্যা হল> 12  
যোগফল দুই সংখ্যার হলে তাকে আবার যোগ করতে হবে। যেমন 1+3=4 তাহলে আপনার নামের সংখ্যা গিয়ে দাড়ালো> 4 (y)

** (y) এবার আপনার পালা! বুঝে নিন নিউমেরলজি আপনার নাম সম্পর্কে ঠিক কি কি বলছেন আর কতটুকু বা মিলে যাচ্ছে:**

** (y) যদি নামের সংখ্যা>1 হয়**  
খুবই উচ্চাকাঙ্খী হলেন আপনি।চলতে গিয়ে আপনাকে অনেক বাধার সম্মুখীন হয়ে হয়।কিন্তু আপনার মধ্যে সেই বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার প্রবল ক্ষমতা বিদ্যমান।যা কখনোই কেউই আপনাকে দমিয়ে রাখতে পারবেন না।  
** (y) যদি নামের সংখ্যা>2 হয়**  
আপনাকে চাঁদের সঙ্গে তুলনা করা হয়।অনেক সময় আপনি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেন।যার ফলে আপনাকে কাজের ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়।  
** (y) যদি নামের সংখ্যা>3 হয়**  
কাজও যেমন করেন, তেমন সফলতাকে উদযাপনও করেন সফল ভাবে আনন্দের সাথে।অন্যদের থেকে তাড়া তাড়ি নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়ার এক অদ্ভুত দক্ষতা আছে আপনার মধ্যে।  
** (y) যদি নামের সংখ্যা>4 হয়**  
আপনি চট জলদি কাউকে আপনার বন্ধু বানিয়ে ফেলতে পারেন।বন্ধুত্ব কখনো কখনো যাকে বলে জীবন মরন বন্ধুত্ব হয় উঠে।  
** (y) যদি নামের সংখ্যা>5 হয়**  
আপনি খুবই বুদ্ধিমান এবং সমস্ত কাজ খুব চট জলদি করে ফেলতে পারেন। যে সব কাজ করতে খুব বেশি সময় লাগে, সেই কাজ থেকে নিজেকে বিরত রাখতেই বেশি পছন্দ করেন আপনি।অযথা সময় নষ্ট করেন না।  
** (y) যদি নামের সংখ্যা>6 হয়**  
আপনার পাওয়ার আশাটা একটু বেশী।আপনার আশে পাশের সকলের থেকেই সম্মান পেতে চান আপনি।আবার অনেক সময় সেই সম্মান খুইয়ে ফেলার মতো কাজও করেন।উচ্চাভিলাষী হওয়ার জন্য প্রচুর অপব্যয়ও করে ফেলেন।  
** (y) যদি নামের সংখ্যা>7 হয়**  
আপনার উদ্ভাবনী,পর্যবেক্ষণ শক্তি প্রবল।তবে শিল্পকলার প্রতি আগ্রহ সব থেকে বেশি।কিন্তু পুরনো পন্থাকে অবলম্বন করে চলতে প্রবল দ্বিধা আপনার।  
** (y) যদি নামের সংখ্যা>8 হয়**  
আধ্যাত্মিকতার প্রতি অদ্ভুত ইচ্ছা আছে আপনার।এছাড়াও যে কোনও দায়িত্বপূর্ণ কাজকে সু-দক্ষ ভাবে করে সম্পর্ন করতে পারেন আপনি।  
** (y) যদি নামের সংখ্যা>9 হয়**  
রাগ যেন আপনার ঠিক নাকের ডগায় থাকে।আবার খুব তাড়া তাড়ি রাগ ভেঙেও যায়।যতই রাগ করুন না কেন যে কোনও কাজকে সঠিক সময় শেষ করার জন্য আলাদা একটা খ্যাতি আছে আপনার।  
——————————————————— -{@

![](http://sonelablog.com/wp-content/uploads/2018/12/download-15.jpg)

**“২০১৯ নতুন বছরে আপনাকে অগ্রীম শুভেচ্ছা -{@ ”**  
[জেনে নিতে পারেন রাশি চক্র হিসাবে আপনার নতুন বছর 2019 কেমন যাবে।](https://www.bongfact.in/kamon-jabe-aapnar-2019/)

লেখাটি সংগ্রীহিত মুডিফাই

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%87-%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%86%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d/#comments
