# নাবালক প্রতীক্ষা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-01-27T00:36:38+00:00
- Updated: 2017-01-27T00:36:38+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%95-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be/

---

এ যেন অনেক কাল ধুন ধরে বসে থাকা  
লিখব বলে,  
কৈ? কিছুই-যে লিখছি না, পারছি না-তো লিখতে,  
আনন্দ-বেদনার-নদী ছুঁয়ে এবারে রক্তাক্তের অনুভবে  
লূ-হাওয়া,  
সাঁতরে বেড়ানো জলনদীর ভেজাবালি শুকোতে না শুকোতেই  
ঝড় এলো,  
এলো ঝড়, আম পড় আম পড়, না, আম নেই-তো,  
নেই বৃষ্টিধোয়া শ্বেতপাথরের ঝক্‌মকে জবরজ্যোৎস্না,  
আছে, কাদামাখা জলচোখ,

ফিরে গেছি একাকীর সেই অরণ্যহাহাকারের নিঝুম দ্বীপে,  
খাঁ খাঁ শূন্যতায় সাঁতরাতে সাঁতরাতে,  
হে আমার একাকীত্ব, আঁচোলের ফেঁসোটা ছুঁড়ে ফেলে,  
লেখাবুকে, এবার, আর একবার বাঁধ ওই আঁচল জুড়ে,  
নাবালক প্রতীক্ষা শেষে  
লিখে ফেলি, দু’এক কলম, যা হয়নি লেখা আজও।

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%95-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be/#comments
