# নানারূপী সমাগম

- Author: [বোরহানুল ইসলাম লিটন](https://sonelablog.com/author/borhan081975/)
- Published: 2022-05-18T01:21:26+00:00
- Updated: 2022-06-04T09:25:04+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%82%e0%a6%aa%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%97%e0%a6%ae/

---

রোজ দেখি তদবিরে – কতো লোক ঘুরে ফিরে  
রঙে রূপে মনে হয় একই প্রাণ,  
সকলেরই গতি হাসে – ভাষা আশা নিঃশ্বাসে  
থাকলেও ধ্যানে জ্ঞানে ব্যবধান।

কেউ যাচে সুখী মন – কেউ সাজে দুর্জন  
জানি তো লহুর ধারা নয় দুই!  
স্বার্থের কষাঘাতে – জাগলেই তবু রাতে  
কারো হাতে শোভে ফাল কারো সুঁই।

অথচ বখিলও মানে – সামনে বা নিরজনে  
ধরণীর আয়ুকাল স্থায়ী নয়,  
শঠতার কর্ষণে – সম্পদ আহরণে  
যদিও সে দ্বিধাহীন নির্ভয়।

নানারূপী সমাগম – চলছেই হরদম  
গড়ছে যা হৃদে হৃদে নব ক্ষত,  
এরই মাঝে কিছু পণ – ঢাকছে যা অর্জন  
নিজেরে রাখতে শুধু অবনত।

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%82%e0%a6%aa%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%97%e0%a6%ae/#comments
