# নাট্যজনের বসন্ত

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-03-14T02:58:35+00:00
- Updated: 2021-03-14T02:58:35+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%af%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/

---

মহামূল্যবান যা-যা-কিছু ভেবেছি,  
জেনেছি-বুঝেছি আনন্দ-উচ্ছ্বাসে,  
(বসন্ত)শেষে দেখেছি/দেখছি  
ভস্ম-লীলা, নাট্যজনের মত;

এই হাওয়া দেয়া-নেয়া বসন্ত  
শহুরে গা ঘেঁষাঘেঁষি,সবই (মেকি)  
ঝরা ফুল, মলিন পালকে পালকে;  
মহল্লা-স্বর্গের কিনারে ঝুলে আছে  
শিথিল অনুরাগে, অভেদ্য রাত্রির মত।

প্রাণের প্রাণে ছড়িয়ে/জড়িয়ে থাকা হৃদয়টুকু  
চোখ রাখছে অলিখিত সরোবরের খোঁজে।

ছবি নেটের।

---

Comments: 31 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%af%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/#comments
