# নাজিফাহ সুপ্রভাত !

- Author: [প্রিন্স মাহমুদ](https://sonelablog.com/author/pmahm/)
- Published: 2013-09-27T07:05:07+00:00
- Updated: 2013-09-27T07:05:07+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ad%e0%a6%be%e0%a6%a4/

---

নাজিফাহ তোমাকে বলিনি  
মাটিতে মিশে যাওয়ার পরে  
আমরা দুজনে কেউ কাউকে চিনবো না ?  
কেউ জানবেনা তুমি চৈত্র মাসের কাটফাটা হাহাকার ?  
তুমি প্রসাধনী কোম্পানির চাপা চিৎকার ?  
ব্রিটিশ টোব্যাকো কোম্পানির দীর্ঘশ্বাস কতো রয়ে গেছে  
তোমার উপর , তুমি জানোনা , কতো আমার মতো ছিঁচকে প্রেমিক  
তোমার ঠোঁটের ভেতর পৃথিবী খুজতে চেয়েছে তামাকের গন্ধ ভুলে ।  
সপ্নের ভেতর কতো এই আমি অমলেটের মতো  
খেয়েছি চুমু তোমার গালে , কানের লতিতে –  
দু’হাতে পুরেছি বিষাদগ্রস্ত স্তন ।  
কতো কাশফুল , বুনোফুল ফুটে গেছে  
তোমার হাসির ঝলকের পলকে পলকে  
কতো রাত্রিজাগা তারা ঈষৎ আলো দিয়ে নিভে গেছে  
তোমাকে নিয়ে লিখতে দেখে  
মধ্যরাত ছুতে আরও অনেক মাইল  
দুই ঠোঁট ছিঁড়ে নাও ।

নাজিফাহ সুপ্রভাত  
নাগরিক মৌন মলিনতায়  
নাজিফাহ সুপ্রভাত  
অযাচিত স্বপ্নভাঙ্গার কারখানায়

নাজিফাহ , তুমি প্রেমিকা নয়  
বরং হেরেমের প্রতিটি বন্দিনীদের চাপা চিৎকার হও ।  
ভুতুড়ে বাড়ির বিদঘুঁটে হাসি হও  
কখনো মশারীর ভেতর বাতাসের সাথে  
সহবাস করো , করলেই প্রথম রাত্রিতে  
প্রনাম জানাতেই দেখতে কফিগাছ , পিঠের থেকে  
চুল না সরিয়ে , কি করে প্রসংসা করি তোমার ?  
জঠর ধু ঢুঁ করে অবশ দুটি হাত

নাজিফাহ  
মশারী খুলে ফেলো , সর্বাঙ্গের শাড়ীর মতো  
অন্ধকার তবে এখানেই শেষ হোক !  
একলক্ষ বছর থাকার পর ঠিক হবে  
তুমি আমার হবে কিনা !

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ad%e0%a6%be%e0%a6%a4/#comments
