# নাজিফাহ ও আতাহারের চিঠি ১

- Author: [প্রিন্স মাহমুদ](https://sonelablog.com/author/pmahm/)
- Published: 2013-10-14T20:03:47+00:00
- Updated: 2013-10-14T20:03:47+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%93-%e0%a6%86%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf-%e0%a7%a7/

---

প্রিয় নাজিফাহ ,  
বাতাসকে কানে কানে বলেছি  
“উড়ালিয়া”হয়ে উড়িয়ে নিতে  
তোমার অভিমান ।  
নক্ষত্রকে ডেকেছি , অভিমানের দরজা  
যেন তাদের “ স্টোর রুমে “ বন্দী করে  
গায় বিজয়ের গান ।  
নাজিফাহ , ইচ্ছে হলেই  
ছুঁতে পারি তোমার সব অভিমান  
বাধার দেয়াল টপকে গড়বো  
নতুন কোন অভিধান ।  
ইতি আতাহার ।  
২. জবাবে নাজিফাহ  
প্রিয় আতাহার –  
আগেও বলেছি কতোবার তোমাকে  
পরোয়া করিনা কিছুই –কাটাবো বিনিদ্র রাত

যদি রাখো ভালোবাসায় – সবুজ সচ্ছলতায়  
ইচ্ছে নূপুর তোমাকে দেবো অথবা রঙিন প্রভাত

একান্ত কাশফুল ছুঁয়ে ছুঁয়ে রবো নির্ভরতায়

তবুও কেন এই অযাচিত হেয়ালিপনা  
দুরভিসন্ধিমূলক এই উচাটন যন্ত্রণা ?

 

পূর্ণেন্দু পত্রীর কথোপকথন স্টাইলে আমি আতাহার নাজিফাহর কিছু কবিতা লিখেছি । সেগুলো পোস্ট দিতে ভয় পাই ।

কারণ লেখার মানের একটা ব্যাপার থাকে । কথোপকথন বা ডুয়েট করতে গেলে মান জিনিসটা এক সময় হারিয়ে যায় ।

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%93-%e0%a6%86%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf-%e0%a7%a7/#comments
