# নাজিফাহ্‌ এবং কিছু কবিতা

- Author: [প্রিন্স মাহমুদ](https://sonelablog.com/author/pmahm/)
- Published: 2014-05-22T16:31:57+00:00
- Updated: 2014-05-22T16:31:57+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/), [সাহিত্য](https://sonelablog.com/category/literacy/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b9%e0%a7%8d%e2%80%8c-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/

---

১.

নাজিফাহ্‌র সপ্নের ভেতর জ্বলেনা মোমবাতি  
জ্বলে না জোনাকির চুমুভেজা আলো  
আকাশের মতো গভীর অন্ধকার বাস্তবতা  
নাজিফাহ্‌র বাসনাগুলো কবর দিয়েছে চাতকের মুখে ।

এই অবস্থা নাজিফাহ্‌ মেনে নিল কেন ?  
অন্ধকার যখন জড়িয়ে নিল তখন  
কেন সে জাপটা জাপটি করে কেন  
শুয়ে থাকেনা কোন পুরুষের শিমুলতুলার বিছানায় ?

কেন নাজিফাহ্‌র হলোনা একাকার বুক  
ঘর্মাক্ত শরীরে কেন সপ্নের ক্রুশের দাগ নেই ?

নাজিফাহ্‌ এসো আগের মতো ডুয়েট গাই  
সাতরঙে সাজাই গোলাপের বাসর  
দূর নক্ষত্রের অভিমুখে এরচেয়ে চলো  
জন্ম দেই নতুন একটি মানব সন্তান ।

২.

নাজিফাহ্‌  
তোমাকে দিলাম  
আমার ১০১টা দীর্ঘশ্বাস  
নাজিফাহ্‌  
ব্রা’র ফিতের মত লুকিয়ে রেখ  
আমার এই বিশ্বাস ।

আবার যখন দেখা হবে  
সপ্নীল আধারে  
চুমু একে পুজো দেবো  
ঠোঠের মন্দিরে ।

৩.

সীমাবদ্ধ একাকীত্বে আমি অশ্রু হব  
সম্মোহনের আলো ছায়ায়  
তোমার না থাকা জুড়ে প্রলাপ সাজিয়ে  
হৃদয়ের দ্বীপ জ্বেলে কেদে কেদে  
যাবো দুরন্ত কামনা বাসনায় ।

ভালোবাসাগুলো যতনে রাখবো এশট্রেতে  
কিছু ছাই মেখে , কিছু বারুদের গন্ধ মেখে ;  
অবারিত সুখের দরোজা নিরন্তর চেয়ে  
চেয়ে থাকবে আমার পদধুলির আশায় ।

আমি সাজিয়ে নেবো তারার শাড়িতে অথবা  
জোছনার জামদানিতে স্বপ্নিল আচলের পাড়ে  
তোমার ধর্ষিত আর্তনাদ অথবা যৌন চিৎকার  
সা রে গা মা – র সাতটি স্কেলের প্রগাড়তায় ।  
৪.

বিরহ মুছে যাক এই স্রোতস্বিনী সকালে  
অনাদায়ী পাওনা পড়ে থাক গ্যাঁড়াকলে  
ভালোবাসা ক্ষয়ে যাক নিবিড় বিশ্বাসে  
স্থিরতায় তেলাপোকা থাকুক আশ্বাসে

৫.

নাজিফাহ্‌ একবার ডাকাতের মতো তোমার প্রাক্তন প্রেমিক  
বুকের সেফটিপিন খুলে তোমাকে নির্দয় ভাবে  
ভালবেসেছিল ; সে খবর আমি জানি ।

নাজিফাহ্‌ একবার ডার্করেস্টুরেন্ট এর নীল আলোয়  
তুমি প্রাক্তন প্রেমিককে ঠোঁটের ওম দিয়েছিলে ।  
তোমার দু’শ পঁচিশ টাকার লিপস্টিক এর সবটুকু  
রঙ মেখে দিয়েছিলে তার গলায়-ঠোঠে-জিভে ।

এরপরেও কি তুমি বলবে –

তুমি পাহাড়ের মতো সবুজ ?  
সমুদ্রের মতো অবিনাশী ?  
ঝর্নার মতো স্বচ্ছ ?  
আয়নার মতো জলটলমল ?

 

বেশকিছু কবিতা দিয়ে দিলাম । সোনেলায় দীর্ঘদিন অনিয়মিত ছিলাম । আশা করছি এবার নিয়মিত হব ।শুভেচ্ছা সবাইকে ।

 

প্রিন্স মাহমুদ

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b9%e0%a7%8d%e2%80%8c-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/#comments
