# নাজিফাহ্‌র জন্য প্রেমের ইশতিহার

- Author: [প্রিন্স মাহমুদ](https://sonelablog.com/author/pmahm/)
- Published: 2013-11-24T22:44:40+00:00
- Updated: 2013-11-24T22:48:26+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b9%e0%a7%8d%e2%80%8c%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0/

---

সুযোগ দিলে নাজিফাহ

আমিও গড়ে তুলবো

যৌথ মূলধনী সংসার ।

যদি দাও হাজার খানেক

বছরের জন্য লীজ তোমার

হৃৎপিণ্ডের সবুজ জমিন ।

সংসার জমিন উর্বরতায় ভরে যাবে

কথা দিলাম , ভালোবাসা নামক

জৈব সারের প্রচুর উৎপাদন আমার

অস্থিরতা , অসফলতায় ।

 

সুযোগ দাও , দেখো , কতোটা

বিনীত বিদ্রোহী আমি । আজন্ম নিকোটিন

পিপাসায় কাতর হয়ে আছি ।

এসব কথা ছাড়ো –

যৌথ মূলধনী সংসারে রাজী হয়ে যাও

চুলের লাল ফিতা ছেড়ে দাও , কিছু অক্সিজেন

নিই । শ্বাস বন্ধ হয়ে আছে ।

 

লক্ষ কোটি প্রজাপতি দিয়ে

শাড়ির আঁচল বেঁধে দিবো । কথা দিলাম ।

টালবাহানা ছাড়ো , হাজারখানেক বছরেরে জন্য

লীজ চাই হৃৎপিণ্ড নামক সবুজ জমিন ।

ভয়ঙ্কর এসিড এটি , আমি তার মালিকানা চাই ।

সুদে আসলে আমি মহাবিশ্বের বাইরে

আবাসন প্রকল্প চালু করবো ।

 

এইচএসসির টেস্ট পরীক্ষা দিচ্ছি । একাউন্টিং পরীক্ষা । দেখলাম ৬০ এর মতো কমন এসেছে । যা কমন তারও কিছু কিছু পারছিনা ।

অনেক কষ্টে ৪০ এর মতো আনসার করলাম । পাস করার জন্য যথেষ্ট । স্যাররা খাতা জমা নিচ্ছেনা আমার । বসে বসে বোর হচ্ছি ।

তখন প্রশ্নের উপর এই কবিতা(!) লেখা হয় ।  আনাড়ি  হাতের লেখা । যতটুকু মনে পড়ে এটাই নাজিফাহকে নিয়ে আমার প্রথম লেখা ।

–

আমাকে ফেসবুকে খুঁজে পাবেনপ্রিন্স মাহমুদ নামে

এই লিঙ্কে  – https://www.facebook.com/pmahm ।

---

Comments: 9 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b9%e0%a7%8d%e2%80%8c%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0/#comments
