# নাজিফাহর দ্বিধা

Author: প্রিন্স মাহমুদ
Published: 2014-02-13
Category: কবিতা, সাহিত্য
URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b9%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a7%e0%a6%be/

যদি ভালোবাসো তবে এতো দ্বিধা কেন ?

যদি ভালোবাসো তবে কেন এই নীরবতা ?

এসো আরও কাছে ; বলি নীরবে কথা

এসো ছড়াই হৃদয়ের সব ভালোবাসা

উজাড় করে দেই ; ভুলে পুরনো ব্যথা ।

নাজিফাহ মহাকালের এই অথৈ সমুদ্রে

চলো হই নিয়তি দুজন দুনিয়া জুড়ে ..

তোমার রুপের আলোতে কাটাবো লক্ষ বছর ..

ঢেউ উঠা চুলের ফাঁকে তাকাবো অযুত প্রহর ..

যদি ভালোবাসো

আড়াল ভেঙ্গে  আসো

যদি ভালোবাসো মৌনতা ভুলে যাও

এই এক জীবনেই ভালবাসতে হবে তোমাকে

এই এক জীবনেই বলতে হবে দিবানিশি

নিজেকে উজাড় করে ভালোবাসি আর ভালোবাসি ।
