# নাগরিক অভাব

- Author: [নাজমুল হুদা](https://sonelablog.com/author/nazmul-hoda/)
- Published: 2019-06-23T05:23:46+00:00
- Updated: 2019-06-23T05:31:51+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac/

---

আঁকছি- একটি অভাবী মুখের অঙ্গচিত্র;

এ চোখেও কাজলের অভাব  
এ কানেও ঝুমকোর অভাব  
এ নাকেও নোলকের অভাব  
এ গালেও টোলের অভাব  
এ ঠোঁটেও লালের অভাব

পুরো মুখশ্রীতে আজ  
মুখোমুখি সংঘর্ষের নিদারুণ অভাব।

অভাবেই কাটছে  
সূর্যোদয় থেকে সূর্যাস্ত,সূর্যাস্ত থেকে সূর্যোদয়।

বলছি- লাজুক কাব্যের খোলস ভেঙ্গে  
শুনছো কি?  
এ নগরে অভাব অভাব হাহাকার  
শুধু তুমি দীর্ঘমেয়াদী স্পষ্টভাষী  
নাগরিকা, তোমার রসালো মনোতন্ত্রের অভাব।

নেত্রকোনা,  ময়মনসিংহ।

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac/#comments
