# নাগরদোলা

- Author: [এজহারুল এইচ শেখ](https://sonelablog.com/author/ajharul-h-shaikh/)
- Published: 2013-01-28T08:39:42+00:00
- Updated: 2013-01-28T11:54:14+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be/

---

যা ভিড় ! চিৎকার ! চেচাঁমেচি !  
কোলাহল ! একাকিত্বের বড়ি গলবার  
জো নেই ! তা ও আমার এগিয়ে চলেছি  
এর ঠেলা ওর গুতো খেতে খেতে  
কেউ কারুর দিকে তাকায় না!আমিও না!শুধু আমাদের আধুনিক পথচলা!অনন্তকাল ধরে..

সামনে যেতে যেতে কারুর সাথে  
হয় দেখা! কেউ আবার অদেখা !  
কেউ থাকে আলোয়!কেউ অন্ধকারে  
দাঁড়িয়ে থেকে আলোর পথের পথিক ও পথ দেখে!শুধু অপ্রাচীন আয়নার প্রতিফলিত রশ্মির, গুহায় থেকেও খোঁজ পড়ে…

এখন আমরা সবাই এক মেলায়!  
ও ডাক্তার!ও ইন্জিনিয়ার!ও মাস্টার!  
ও প্রফেসর!ও বিঞ্জানী!পাশে ওই যে  
দাঁড়িয়ে ও হল কারিগর!দীনু শ্রমিক ! আমি হলাম গ্র্যাভিটেশন!

আমাদের সবার একজায়গায় মিল ! আমরা সবাই একই ভূমির ভূমিষ্ঠা ! আমারা সবাই সহপাঠী ! আমার মুখ না  
দেখলে ওর চলে না ! ওর মুখ না দেখলে দিন কাটে না !

কিছুক্ষনের জন্য আমরা সবাই নাগরদোলায় চড়ি ! তারপর নেমে আসি ! আমি যখন নিচে নামি!  
ওরা তখন উপরে বসে ! মাঝখানে নিত্যকালের হাকাহাকি ! কিরে কেমন আছিস?

এই ভাবে আমি ঘুরি!ও ঘোরে ! আমরা সবাই ঘুরি!ধরিত্রী সুর্যের চারিপাশে অনন্তকাল ধরে ঘুরে চলে ! শুধু গ্র্যাভিটেশন দুঃখ- যন্ত্রনায় আঁকড়ে রাখে ..

@ Home  
Time-1:09pm  
DaTe-28/01/13

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be/#comments
