# নষ্ট কবি নষ্ট কবিতাঃΔপাপ যদি হয়

- Author: [শাহ আলম বাদশা](https://sonelablog.com/author/shahalambadsha/)
- Published: 2015-02-13T03:30:53+00:00
- Updated: 2015-02-13T03:30:53+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a6%83%ce%b4%e0%a6%aa%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%af/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2015/02/images-1.jpg)](http://sonelablog.com/archives/28474/images-1-5)  
উদোম শরীরে কিংবা ফিনফিনে পোষাকে যখন  
দুলিয়ে তুমি কোমল দেহবল্লরী  
উগ্র প্রসাধনে চলে যাও মুক্ত-স্বাধীন–  
হৃদয়ে তখন আমার মাতাল হাওয়া বয়ঃ  
আর দাপাদাপি করে শুধু নরকের কীট;  
মনের পশুটাও ক্ষেপে ওঠে বেগতিক  
ঠেকাই তাকে বলো, কী সাধ্য আমার?

সর্পিল গতি হেঁটে যাও তুমি—-  
ভেসে চলে বাতাসে গন্ধ তোমার  
পাগল আমি চেয়ে থাকি অপলক  
পাপ যদি হয়, বলো দোষ কি আমার!

পতঙ্গের মতো হয়ে বেভুল-মাতাল  
নিজেকে দিতে যদি না পারি সামাল;  
কিংবা মোহের আগুনেই কভূ দিয়ে দিই ঝাঁপ  
দায়ী কি হবেনা তবু তোমার শরীর  
একাকীই নেবো আমি নিন্দার ভাগ!!

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%a8%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a6%83%ce%b4%e0%a6%aa%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%af/#comments
